,

কুমিল্লা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা পর সচল

images (22)কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে দুই যান চলাচল বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মহাসড়কে যানবাহ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‌্যাকার দিয়ে দুর্ঘটনা কবলিত দুটি ট্রাককে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা