,

নাসিরনগরে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতের হামলা

hamla logoআকতার হোসেন ভুইয়া : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে নাসিরনগর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতের হামলা আহত হয়েছে কুন্ডা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মুজিবুর রহমান ও ইউপি সদস্য আবদুর রাজ্জাক। ঘটনাটি ঘটেছে নাসিরনগর-সরাইল সড়কের দাতঁমন্ডল-মুসলেন্দপুর মধ্যবর্তী এলাকায়। ডাকাতের কবলে পড়া আহত এডভোকেট মুজিবুর রহমান জানান,মহান ভাষা শহীদদের স্মরনে শনিবার মধ্যরাতে নাসিরনগর শহীদ মিনারে ফুল দিয়ে ১২টা ৪০ দিকে বাড়িতে আসার পথে দাতঁমন্ডল-মুসলেন্দপুর মধ্যবর্তী স্থানে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ভ্যানগাড়ি ফেলে সিএনজি ও মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এসময় তার সাথে ট্রাকে আসা লোকজন ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাতরা একটি দামী হাত ঘড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে কুন্ডা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মুজিবুর রহমানর(৪৫) ও কুন্ডা ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রাজ্জাক (৫০) গুরুত্বর আহত হয়। রাতেই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্দেহজনকভাবে দুই জনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে