,

মিয়ানমার-বাংলাদেশ রেলপথে এডিবির ১.৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে সম্প্রসারিত রেললাইন স্থাপন করতে বাংলাদেশকে ১.৫ বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকা দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই অর্থ দিয়ে বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমারের সঙ্গে রেলপথ স্থাপন করা হবে।চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের কাজের উদ্বোধন করলেও তহবিলের অভাবে কাজটি বন্ধ হয়ে আছে।

image_149337_0
বাংলাদেশের অর্থনৈতিক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ শিনহুয়াকে বলেন, ‘আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে এডিবি। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রেলপথ স্থাপিত হলে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের মাধ্যমে প্রভুত অর্থনৈতিক উন্নয়ন হবে।’ঘুমধুম সীমান্ত দিয়ে এই রেলপথের দৈর্ঘ হবে প্রায় ১০০ কিলোমিটার।

 

 

এই প্রকল্পের বিষয়ে এডিবির সঙ্গে দুই দফায় বৈঠক করেছে বাংলাদেশ। এরপর দুই শতাংশ সুদে এই ১২ হাজার কোটি টাকা ঋণ ছাড় দিয়েছে এডিবি।বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের দৈর্ঘ্য ৩০০ কিলোমিটার। শিনহুয়া বলছে, ভবিষ্যতে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে বলে প্রত্যাশা বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা