,

সনাক্ত হয়নি ৬৪ বছরেও সালামের কবর

 

নিজস্ব প্রতিবেদক : ৬৪ বছরেও সনাক্ত হয়নি ঢাকার আজিমপুর গোরস্থানে শায়িত ভাষা শহীদ আবদুস সালামের কবর। এ ছাড়াও গত ২১ বছর আগে ভাষা শহীদ সালামের নামে নিজ গ্রামের নামকরণ হলেও শুধু মাত্র অর্থাভাবের কারণেই করা যায়নি তার নামে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম। কবর সনাক্ত আর অর্থ ছাড়াই শহীদের বিবেচনায় বিদ্যালয়টির নামকরণ করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগের দাবি তার পরিবারসহ এলাকাবাসীর।

 

image_149342_0

বাঙলা বর্ণমালার জন্য বায়ান্নের ভাষা আন্দোলনে যে ৫ জন শহীদ হয়েছিলেন, তাদরে মধ্যে ছিলেন ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামের আবদুস সালাম। স্থানীয়দের অনেক সংগ্রামের পর ২০০০ সালে সেই গ্রামের নাম ভাষা শহীদ সালাম নগর নামে নামকরণ করা হয়।

 

 
এরপর ২০০৮ সালে তার নামে সেখানে সরকারিভাবে স্থাপন করা হয় গ্রন্থাগার ও স্মৃতিযাদুঘর। তবে এখনও মাত্র তিন লাখ টাকার জন্য পরিবর্তন হচ্ছে না ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সেই গ্রামের লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম। আর দীর্ঘ ৬৪ বছরেও সনাক্ত করে সংরক্ষিত হয়নি ঢাকার আজিমপুর কবরস্থানে তার কবরটিও। দীর্ঘ দিনের এ দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী আর শহীদ পরিবার।

 

 

লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ নূর জাহান বেগম জানালেন, নির্দেশনার শুধুমাত্র অর্থ যোগান ছাড়া সব শর্তই পূরণ করেছেন তারা। এখন নাম পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন।দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম জানালেন, এ সংক্রান্ত সরকারি বিধিমালাটি ভাষা শহীদ বিবেচনায় শিথিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করার কথা। এদিকে অর্থ ছাড়া শহীদের বিবেচনায় নাম পরিবর্তনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের একটি আবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে ২০১০ সালে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে