,

বাফুফে পদত্যাগপত্র গ্রহণ করেনি আসলামের

news-image

 

স্পোর্টস ডেস্ক : গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। ২০০৮ সালে যে স্বপ্ন নিয়ে বাফুফেতে এসেছিলেন তার ছিটোফোঁটাও পূরণ হয়নি- এমন কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।শেখ আসলাম

f2f3a1a0b76c849d9c07c9638fb8dc36-
তবে রবিবার বাফুফে জানিয়েছে শেখ আসলামের পদত্যাগপত্র গৃহীত হয়নি। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন , ‘আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করিনি। তাকে বলেছি আপনি ঠাণ্ডা মাথায় নিজের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করুন।’ দেশের ফুটবলের স্বার্থে শেখ আসলামকে তার সিদ্ধান্ত বিবেচনার করার আহ্বান জানিয়ে পদত্যাগপত্রটি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে শেখ মোহাম্মদ আসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আমার পদত্যাগপত্র ফুটবল ফেডারেশনে রেখে এসেছি।’
গতকাল শনিবার পদত্যাগের পর শেখ আসলাম জানান, ‘ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছি। ফুটবলটা মরে যাচ্ছে, অথচ সাবেক ফুটবলার হয়েও তেমন কিছুই করতে পারছি না। যেহেতু কিছু করতে পারছি না, তাই পদ আঁকড়ে রাখতে চাই না।’
৮৭ লিগের আবাহনীর অধিনায়ক আসলাম দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে এবার বাফুফের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এক সময় মাঠ দাপানো এই ফুটবলারকে বাফুফেতে মোটামুটি নিষ্ক্রিয়ই থাকতে হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু কাপ ফুটবলের ব্যর্থতা খুঁজতে গিয়ে খেলোয়াড়দের বিরুদ্ধে অনেক তথ্য পেয়েছিল আসলামদের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। আর তা নিয়ে মামুনুল ইসলামের মতো সিনিয়র ফুটবলার বাজে মন্তব্য করেছেন আসলামদের প্রতি। এটা মেনে নিতে পারেননি এক সময়ের দেশ সেরা স্ট্রাইকার। সে কারণেই পদত্যাগ করলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা