,

যাবজ্জীবন কারাদণ্ড দুধের শিশুর !

 
আন্তর্জাতিক ডেস্ক : এখন বয়স মাত্র চার বছর। তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আরো অদ্ভুত ব্যাপার হলো- শিশুটির বয়স যখন এক বছর, যখন যে মায়ের দুধ খায়, তখন নাকি সে হত্যা করেছিল, যার কারণে তার আজীবন কারাদণ্ড হয়েছে। বিচারের নামে এই তামাশা হয়েছে মিশরে।

child1456005638

প্রহসন কাকে বলে- এই বিচারের ফিরিস্তি শুনলে তা স্পষ্ট হবে। যাবজ্জীবন দণ্ড পাওয়া শিশুটির নাম আহমেদ মানসুর কারমি। তার বিরুদ্ধে চারটি হত্যার অভিযোগ, আটটি হত্যাচেষ্টার অভিযোগ, একটি ভাঙচুরের-লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ এবং সেনা ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়া নিয়ে একটি অভিযোগ আনা হয়েছে। অবাক করার বিষয় হলো- তখন শিশুটি তার দ্বিতীয় জন্মদিনেও পা দেয়নি।
এই মামলার আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, তা শুনলে আকাশ থেকে পড়বেন হয়তো। শিশুটির জন্ম ২০১২ সালের সেপ্টেম্বর মাসে। তার বিরুদ্ধে হত্যা, লুটপাট, হুমকির অভিযোগ আনা হয় ২০১৪ সালের গোড়ার দিককার ঘটনার ওপর। গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা কেড়ে নেওয়ার প্রতিবাদে মুসলিম ব্রাদারহুড তুমুল বিক্ষোভ করছিল। সেই সময় গড়পড়তা মামলা দেওয়া হয় বিক্ষোভকারীদের নামে। এমন একটি গণমামলায় ঢুকিয়ে দেওয়া হয় আহমেদ মানসুর কারমির নাম। তখন সে দুধের শিশু।

হাস্যকার ব্যাপার হলো, মামলার এজাহারে কারমির নাম দেখে আদালতে তার জন্মসনদ পেশ করা হয়। কিন্তু ততক্ষণে মামলা চলে যায় সামরিক আদালতে। সামরিক আদালত গেল মঙ্গলবারে মামলার রায় দেয়। এ সময় আদালতে হাজির ছিল না কারমি। রায়ে তার আজীবন কারাদণ্ড হয়।

এটি ছিল সামরিক আদালতের গণবিচারের গণরায়। কারমির সঙ্গে আরো ১১৪ জনের যাবজ্জীবন দণ্ড হয়। কিন্তু বিচারক কি এসব আসামির বয়স জেনে রায় দিয়েছেন- না কি তালিকায় যাদের নাম এসেছে তাদের সবাইকে এক বাক্যে যাবজ্জীবন দিয়েছেন? মানবাধিকারকর্মীরা দাবি করছেন, সামরিক আদালতের বিচারক মামলা না পড়েই আন্দাজে রায় দিয়েছেন। হয়েছেও তাই। যে কারণে একজন দুধের শিশুও বাদ যায়নি।

 

২০১৩ সালে মিশরের সামরিক বাহিনী মুরসির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর গণগ্রেফতার ও গণমামলা দেওয়া শুরু হয়। সামরিক বাহিনীর বিরুদ্ধে যারাই গেছে, তাদের কোনো না কোনো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মিশরে একসঙ্গে ৪০০/৫০০ জনকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে। শত শত মানুষকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুরসির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর এ পর্যন্ত ৪০ হাজার বিরোধী সমর্থককে জেলে পাঠানো হয়েছে। এই প্রক্রিয়া এখনো চলছে। হাস্যকরই বটে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড