,

ফুল দিতে এসে লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী

school-boy-killed+juganto_4844নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলশিক্ষার্থীর লাশ হয়ে বাড়ি ফেরার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- আশুলিয়ায় আবু সুফিয়ানের ছেলে আবু সাঈদ (১০) ও শাহজাদপুরে আনসব আলী ঠান্ডু মিয়ার ছেলে জামাদুল ইসলাম (১৩)।

আশুলিয়া প্রতিনিধি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকালে ফুল দিয়ে ফেরার পথে বাসচাপায় নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্র আবু সাঈদ।

সাঈদের বাবা আবু সুফিয়ান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিল শিশু সাঈদ।

নবীনগর-চন্দ্রা মহাসড়ক পার হওয়ার সময় চন্দ্রাগামী ইতিহাস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাঈদ মারা যায়।

পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের প্রায় ৮-১০টি গাড়ি ভাংচুর এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কটিতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১২টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মারা যাওয়া খুবই মর্মান্তিক। বাসচালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে নিজের শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় নিহতের পরিবার।সাঈদের বাবা একজন কাঠমিস্ত্রি।তিনি নীলফামারী জেলার ডিমলা থানার সুজিবাড়ীর বাসিন্দা।

শাহজাদপুর প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল জামাদুল ইসলাম (১৩)।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের তালগাছির কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জামাদুল উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা নেধুর পাড়া গ্রামের আনসব আলী ঠান্ডু মিয়ার ছেলে বলে জানা গেছে। সে তালগাছি এসএ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে সকালে জামাদুল স্কুলের অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিতে যায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রভাতফেরীর র‌্যালিতে অংশ নিতে অপেক্ষা করে সে।

র‌্যালিটি দেরিতে শুরু হওয়ায় জামাদুল তার এক বন্ধুকে নিয়ে সাইকেলে স্কুলের পাশে মহাসড়কে বেড়াতে যায়। এ সময় উল্লাপাড়াগামী একটি খালি নছিমন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জামাদুল নিহত হয়।

এ ঘটনায় উপস্থিত শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভাষা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়।

শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নছিমনটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে