,

৩ মামা খুন ভাগ্নের হাতে

download (33)নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাগ্নের হাতে তিন মামা খুন হয়েছেন।রোববার সকাল ৮টার দিকে গোবিন্দল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আজিজ মোল্লা (৫৫) ও তার চাচাতো ভাই টেন্ডা মোল্লা (৫০) ও করিম মোল্লা (৪৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মোল্লার বোনের ছেলেদের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। রোববার এই নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। এরই জেরে সকালে আজিজ মোল্লার বোনের ছেলে তার দলবল নিয়ে এসে হামলা চালায়। আজিজ মোল্লা, টেন্ডা মোল্লা ও করিম মোল্লাকে এলোপাতাড়ি কোপায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো দুজন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা