,

সিঙ্গাপুরে যৌন হেনস্তার দায়ে বাংলাদেশি শ্রমিকের ১০ মাসের কারাদণ্ড

photo-1455985249ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুরে যৌন হেনস্তার দায়ে এক বাংলাদেশি শ্রমিকের ১০ মাসের কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের রায় দিয়েছেন আদালত। শনিবার এই রায় দেওয়া হয়েছে।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন নির্মাণশ্রমিক সেতু মোহাম্মদ ইসমোতোহা (২৬)।

আদালত সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সী এক কিশোরী সিঙ্গাপুরের নভেনা এমআরটি স্টেশন থেকে বাড়ি ফিরছিল। ভেলোসিটি মলের বাইরে বাস্কেটবল মাঠে ভিড়ের মধ্যে অসাবধানতায় ওই শ্রমিকের সঙ্গে তার ধাক্কা লাগে। এরপর তিনি ওই কিশোরীর পিছু নেন। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরে যৌন হেনস্তা করেন। এ সময় ওই কিশোরী সাহায্য চেয়ে চিৎকার-চেঁচামেচি করলে এক পুরুষ পথচারী তাকে সাহায্য করতে এগিয়ে আসেন।

বাড়ি ফিরে যৌন হেনস্তার শিকার ওই কিশোরী তার বাবাকে এ ঘটনার কথা জানায়। তার বাবা পুলিশকে খবর দেন। পুলিশ সেতুকে খুঁজে বের করে এবং এ ঘটনার কয়েকদিন পর আল-জুনাইদ এমআরটি স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) ডয়নি লাম সেতুর এই কর্মকাণ্ডকে ‘অশালীন ও নির্লজ্জ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সেতু অনেকক্ষণ ধরে তাকে যৌন হেনস্তা করেছিল, যা ওই কিশোরীর জন্য পীড়াদায়ক ছিল। তাই সে চিৎকার করে সাহায্য চেয়েছে।’

মায়ের অসুস্থতার কথা জানিয়ে সেতু কম সাজার জন্য আবেদন করেছিলেন। শ্লীলতাহানির জন্য সেতুর দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে