,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৭১ অবৈধ অভিবাসী আটক

1455982848ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় এক রাতের অভিযানে অন্তত ৯৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির ঘোষণার পর এ অভিযান চালানো হলো। আটককৃতদের মধ্যে অন্তত ছয়জন বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে দ্য স্টার।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার রাত ১০টার পর থেকে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে ২,১৮২ জন অভিবাসীর পরীক্ষার পর ওই ৯৭১ জনকে আটক করা হয়েছে।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক সাকিব কুসমির বরাত দিয়ে শনিবার বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ কাগজপত্র না থাকায় এবং মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও সেখানে অবস্থান করায় তাদেরকে আটক করা হয়েছে। আটক অনেকের কাছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের ‘ভুয়া’ কার্ড পাওয়া গেছে।
আটককৃতদের ইমিগ্রেশন বিভাগের ডিটেনশন ডিপোতে রেখে পরবর্তী তদন্ত করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা