,

সেরা অভিনেত্রী মৌসুমী ও মিম

untitle_102883বিনোদন প্রতিবেদক : ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার খসড়া চূড়ান্ত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জুরিবোর্ডের সদস্যদের সুপারিশ মতে, এবার সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দুই জন অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী ও বিদ্যা সিনহা সাহা মিম। আর ‘এক কাপ চা’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’য় মৌসুমী ও খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’তে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন মিম। সেরা ছবির পুরস্কার পাচ্ছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। সেরা পরিচালক ‘মেঘমল্লার’-এর জাহিদুর রহমান অঞ্জন। আর আজীবন সম্মাননা পাচ্ছেন যৌথভাবে সৈয়দ হাসান ইমাম ও রাণী সরকার। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। এর মধ্যে চূড়ান্ত খসড়া তথ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্রে।

‘দেশা দ্য লিডার’ ছবির ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়েনার দল’ গানের জন্য প্রথমবারের মতো সেরা গায়ক হয়েছেন মাহফুজ আনাম জেমস। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির ‘নিশি পক্ষী’ গানের জন্য সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন মমতাজ। একই ছবির জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন ড. সাইম রানা। ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য সেরা খলনায়ক হয়েছেন তারিক আনাম খান। ‘অল্প অল্প প্রেমের গল্প’তে অভিনয়ের জন্য মিশা সওদাগর হয়েছেন সেরা কৌতুক অভিনেতা। ‘তারকাঁটা’ ছবিতে সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন ড. এজাজ এবং ‘জোনাকির আলো’ ছবির জন্য পার্শ্ব-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন চিত্রলেখা গুহ। মোট ২৫টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে এ বছর।

বাকি ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে সেরা গীতিকার, শিশুশিল্পী, কাহিনীকার, সংলাপ রচয়িতা, সুরকার, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশনা, সম্পাদক, চিত্রগ্রাহক, শব্দগ্রাহক, সাজসজ্জা ও রূপসজ্জাকর। তবে এ বছর নৃত্য পরিচালক ক্যাটাগরিতে কেউ মনোনীত হয়নি। এদিকে পুরস্কারসংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, চূড়ান্ত খসড়া তালিকায় শেষ মুহূর্তে দু-একটি নাম পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা