,

হঠাৎ পূর্ণিমা! (ভিডিও)

Purnimaবিনোদন প্রতিবেদক : এখন আর নিয়মিত চলচ্চিত্রে দেখা যায় না জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। কালে ভদ্রে তিনি হাজির হন ছোট পর্দাতে। এর বাইরে বর্তমানে নায়িকা স্বামী, সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত রয়েছেন।

খুব শিগগিরই ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্রে ফিরবেন বলে। কিন্তু শেষপর্যন্ত তেমন কোনো খবর এখনো মিলেনি। তবে পূর্ণিমার ভক্তদের জন্য দারুণ এক খব হলো- সম্প্রতি প্রকাশ হয়েছেন প্রিয় অভিনেত্রীর একটি গানের ভিডিও। যেখানে তাকে দেখা গেছে গায়ক তাহসানের সঙ্গে।

নিশ্চয়ই মনে আছে সর্বশেষ দুটি চলচ্চিত্রে কাজ করেছিলেন পূর্ণিমা। এর একটি হলো ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় ‘টু বি কন্টিনিউড’। অন্যটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়া-ছবি’।

দুটি ছবিই নানা কারণে আটকে আছে; মুক্তি পায়নি। কবে নাগাদ সেগুলো মুক্তি পাবে তারও কোনো ঠিক নেই। তবে আভাস মিললো ‘টু বি কন্টিনিউড’ ছবিটি হয়তো মুক্তির পথে এগিয়ে রয়েছে। কেননা, সম্প্রতি ছবিটির একটি গানের ভিডিও প্রকাশ হয়েছে।

গেল শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ইফতেখার আহমেদ ফাহমির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘এ আমার কেমন অসুখ’ শিরোনামের গানটি। এতে একঝলক দেখা গেলো আলোচিত নায়িকা পূর্ণিমাকে, সঙ্গে তাহসান।

ছবিটি শিগগিরই মুক্তি পাচ্ছে কি না জানতে পরিচালক ফাহমিকে ফোন করে পাওয়া যায়নি। আর তাহসান-পূর্ণিমাও কোনো তথ্য দিতে পারলেন না এ বিষয়ে। তাই আপাতত এই দুই তারকার ভক্তরা এই গানের ভিডিও নিয়েই সন্তুষ্টি লাভের চেষ্টা করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা