বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শহীদ মিনারে বিস্ফোরণ, শ্রদ্ধানুষ্ঠান পণ্ড

2016_02_21_01_37_19_IGSJxBযশোর প্রতিনিধি : এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দেয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনার পর উপস্থিত হাজারো লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করে।

এসময় শহীদ বেদিতে ফুল দিতে মিনার চত্বরে উপস্থিত ছিলেন এমপি কাজী নাবিল আহমদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীব, পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করছিলেন জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ভাষ্য মতে, একুশের প্রথম প্রহরে ফুল দিতে যশোর সরকারি এমএম কলেজস্থ কেন্দ্র্রীয় শহীদ মিনারে রাত ১১টা থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও এমপি কাজী নাবিল আহমদ গ্রুপও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়। তারা আলাদাভাবে স্লোগান দিয়ে শহীদ মিনারের কাছাকাছি অবস্থান করে। এতে উত্তেজনা বিরাজ করছিল।

একপর্যায়ে রাত ১২ টা ১ মিনিটে ফুল দেয়ার জন্য এমপি কাজী নাবিল আহমেদের নাম মাইকে ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক, পরে পুলিশ সুপার ও এমএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানকে শ্রদ্ধা নিবেদনের জন্য ডাকা হয়। এরই মধ্যে শহীদ মিনারের পাশে বোমা বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়তে থাকে। তখন শ্রদ্ধা জানাতে আসা হাজারো ভাষাপ্রেমী নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন। পণ্ড হয়ে যায় শ্রদ্ধা জানানোর আয়োজন।

যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌল্লা বাংলামেইলকে জানান, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন। যশোরের সাংবাদিকদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যান। কিন্তু বোমা ও গুলি হওয়ার পর সাংবাদিকদের কোনো সংগঠন ও পত্রিকার পক্ষে শ্রদ্ধা জানাতে পারেনি। এ নিন্দনীয় ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র এএসপি মীর শাফিন মাহমুদ বাংলামেইলকে বলেন, ‘বোমা বিস্ফোরণ হলে পুলিশ পুরস্থিতি শান্ত করতে ফাঁকা গুলি ছোড়ে। তবে কেউ হতাহত হয়েছে কি না এবং কয় রাউন্ড গুলি ছুড়েছে সেটা তাৎক্ষণিক জানা যায়নি। কারা এর সাথে জড়িত সেটা তদন্তের পর জানা যাবে।’

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি বলে পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান