,

ত্রিশের পর আবারও প্রেসিডেন্ট হলেন মুসেভেনি

 

আন্তর্জাতিক ডেস্ক : একটানা দেশ শাসন করেছেন ৩০ বছর। সেই তিনিই আবার হলেন প্রেসিডেন্ট। ইয়োওয়েরি মুসেভেনি। তিন দশক ধরে একহাতে শাসন-শোষণ-নিয়ন্ত্রণ করেছেন উগান্ডা।

 

presibg_665573870

১৯৮৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন মুসেভেনি। তখন তিনি ছিলেন বিদ্রোহী নেতা। দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে থাকলেও এবং তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠলেও উগান্ডায় তার জনপ্রিয়তা কম নয়। নির্বাচনের আগেই আভাস পাওয়া গিয়েছিল, তিনিই হতে যাচ্ছেন প্রেসিডেন্ট। তিন দশক পূর্ণ করে এবার চার দশকের পথে যাত্রা করলেন প্রেসিডেন্ট মুসেভেনি।

 

শনিবার সন্ধ্যায় দেশটির নির্বাচনী সংস্থা মুসেভেনিকে বিজয়ী ঘোষণা করেন। তিনি পেয়েছেন ৬০ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিজা বেসিগে পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। কিজা ও তার সমর্থকরা অভিযোগ করেছেন, ব্যালট বাক্স ছিনতাই এবং জালভোট দিয়ে জয় নিশ্চিত করেছেন মুসেভেনি। ব্যাপকভাবে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে। কিন্তু মুসেভেনির দাবি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

 

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিজা বেসিগেকে শনিবার বিকেলে গৃহবন্দি করে পুলিশ। শুধু কিজাকে নয়, তার দলের নেতা ও সমর্থকদের গণগ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা