,

মেয়রের হুঁশিয়ারি ফুটপাত দখলকারীদের প্রতি

 

নিজস্ব প্রতিবেদক : ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন, তাদের দোকান সরিয়ে নিতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।তিনি বলেন, ‘ফুটপাতে চুলা বসিয়ে অথবা যেকোনো ভাবে এক ইঞ্চি জায়গায়ও দখল করবেন না। করলে দোকান বন্ধ করে দেওয়া হবে। ফুটপাত সাধারণ মানুষের, সাধারণ মানুষ হাঁটবে। আপনি দোকান নিয়েছেন, দোকানের মধ্যে থাকেন। আগামী ১০ মাসের মধ্যে ফুটপাতের মধ্যে দোকানের বর্ধিতাংশ আর সহ্য করা হবে না।’

 

Anisul_Haque1455969225

শনিবার মিরপুরে (আঞ্চলিক কার্যালয়-৪) ‘৭ দিনে পরিষ্কার আমাদের প্রিয় শহর’ শীর্ষক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
আগামী এপ্রিলের মধ্যে মূল রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হবে, এ কথা জানিয়ে আনিসুল হক বলেন, ‘ফুটপাতের এক ইঞ্চি জায়গাও দখল করবেন না। কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। প্রথমে বোঝাবেন, না মানলে কাউন্সিলদের নিয়ে ওয়েল্ডিং করে দোকান বন্ধ করে দেবেন।’
হকারদের প্রতি মেয়র বলেন, ‘আপনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু সাধারণ মানুষের চাওয়া- আপনারা ফুটপাত ছেড়ে দিন। আমরা আপনাদের অন্য কোথাও বসার ব্যবস্থা করার চেষ্টা করছি।’

 

এ ক্ষেত্রে কাউন্সিলর, স্থানীয় জনপ্রতিনিধি, নগরবাসী ও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান মেয়র আনিসুল হক।
নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা, কাউন্সিলররা নগরবাসীকে সেবা দিচ্ছেন, তাদের সম্মান দিন।’
আনিসুল হক বলেন, ‘ফ্লাইওভার, দেয়ালে অনেক কোম্পানি, রিয়েল এস্টেট ব্যবসায়ী বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছেন। দয়া করে, চলতি মাসের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো মুছে ফেলুন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা