,

প্রীতি জিন্টা বিয়ের ছবি নিলামে বেচবেন!

 

বিনোদন ডেস্ক : ঘনিষ্ঠদের নিয়ে বিয়েটা গোপনেই সারতে চান তিনি। তবে বিয়ের মুহূর্তগুলো ভাগ করে নিতে চান দুঃস্থ শিশুদের সঙ্গে। কী ভাবে? প্রীতি জিন্টা এবং তাঁর হবু বর জেনে গুডএনাফ নিজেদের বিয়ের ছবির নিলাম করতে চান। সেই টাকা তাঁরা দুঃস্থ শিশুদের সাহায্যে লাগাবেন। আড়ম্বর করে বিয়ে করার চেয়ে এই ভাবেই তাঁরা বিয়ের মুহূর্তগুলো উপভোগ করতে চান।

 

 

image (1)
বলিউডে এমন নজির প্রায় নেই বললেই চলে। প্রীতি দীর্ঘদিন ধরেই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তাঁর ফাউন্ডেশন শিশুদের শিক্ষা এবং বয়স্কদের পুনর্বাসন নিয়ে কাজ করে। তবে কোনও দিনই প্রীতি নিজের কাজ নিয়ে খুব একটা প্রচার করেননি। আর ১০ দিন পরেই বিয়ে। প্রীতির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে যে, তাঁদের বিয়ের ক্যামেরাবন্দি সমস্ত মুহূর্তগুলো আপাতত তাঁর ফাউন্ডেশনেই রাখা থাকবে। সেখানেই নিলামের আয়োজন করা হবে। বিয়েতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ না করে দুঃস্থদের সাহায্য করার ইচ্ছাটা অবশ্য প্রথমে প্রীতিই জানান। বন্ধু ওরফে হবু বর জেনে গুডএনাফও তাতে সায় দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা