,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন পাকিস্তানেও

 

নিজস্ব প্রতিবেদক : যাদের বিরুদ্ধে ভাষার লড়াই করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলো বাংলাদেশ, সেই পাকিস্তানেও প্রতিবারের মতো এবারও পালিত হবে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৈচিত্র্যময় মাতৃভাষা উৎসব আয়োজন করছে দেশটি।

 
২১ ফেব্রুয়ারি (রবিবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে শনিবার থেকে দুই দিনের জন্য মাতৃভাষা সাহিত্য উৎসব আয়োজন করেছে ইসলামাবাদভিত্তিক অলাভজনক সংগঠন ইন্দুস কালচারাল ফোরাম। পাকিস্তানের লোকজ ও ঐতিহ্যগত জাতীয় ইনস্টিটিউট লোক ভিরসা এবং মানবাধিকারবিষয়ক সংস্থা এসপিও’র সহযোগিতায় উৎসবটি আয়োজন করা হয় বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার। তবে প্রতিবেদনে মাতৃভাষা দিবসটি ইউনেস্কো ঘোষিত বলে উল্লেখ করা হলেও দিবসের ঐতিহাসিক ঘটনার কথা কোথাও বলা হয়নি।

 

 

02-21-2013motherlanguage
পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ১৫টি মাতৃভাষাভাষী ১৫০ জনেরও বেশি লেখক উৎসবে বক্তব্য রাখবেন। সমাজে শান্তি ও সহিষ্ণুতা আনার জন্য পাকিস্তানের ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যকে সমৃদ্ধ করা এবং বিভিন্ন মাতৃভাষায় পাঠকে উৎসাহিত করা এ উৎসবের লক্ষ্য বলে জানানো হয়েছে। বিভিন্ন ভাষায় সংগীত পরিবেশনা, আলোচনা, বিভিন্ন মাতৃভাষায় লেখা বইয়ের মোড়ক উন্মোচন, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনসহ নানা আয়োজন থাকছে উৎসবে। সেইসঙ্গে মূল ভাষায় লেখা বই ও সে বইয়ের ইংরেজী ও উর্দুতে অনূদিত সংস্করণ নিয়ে বইমেলারও আয়োজন করা হয়েছে।

 

 

এ উৎসব আয়োজনের মধ্য দিয়ে শিশুদের বিভিন্ন ভাষার ব্যাপারে আগ্রহী করে তোলা যাবে বলে আশা করছেন আয়োজকরা। এছাড়া পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকদের মধ্যেও সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করছেন তারা।

ইউএসএআইডি’র পাকিস্তান রিডিং প্রজেক্টের সহায়তায় উৎসবে ভ্রাম্যমাণ লাইব্রেরিও থাকছে।

 

 

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল দিনটিকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকলেও ওই বছর নভেম্বরে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। সূত্র: পাকিস্তান অবজারভার

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড