,

ছেলেকে নিয়ে ইমরান হাশমির সংগ্রাম

445279-emraan-son

বিনোদন ডেস্ক : বলিউডের সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমির লেখক বনে যাওয়ার ঘটনা কোনো নতুন খবর নয়। গেল বছরেই ঘোষণা দিয়েছিলেন যে নিজের ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে বই লিখছেন তিনি। আর এবার জানালেন শিগগিরই ছেলের ক্যান্সার নিয়ে তার লড়াইয়ের গল্প আসছে বাজারে!

 

আসছে এপ্রিলেই প্রকাশ পেতে যাচ্ছে নিজের ছেলেকে নিয়ে ইমরান হাশমির লেখা বইটি। এরইমধ্যে ছাপাখানায় চলে গেছে বইটি। ইংরেজি, হিন্দি এবং মারাঠি ভাষায় বনেদি প্রকাশনা পেঙ্গুইন থেকে প্রকাশিত হবে বইটি। এমন কথা জানিয়েই আজকে টুইট করলেন ইমরান হাশমি। জানালেন বইয়ের নামটিও। ছেলেকে নিয়ে লেখা ইমরান হাশমির বইটির নাম ‘The Kiss of Life : How A Superhero and My Son Defeated Cancer’।

 

নয় বছর হল ৩৬ বছর বয়সী ইমরান হাশমি বিয়ে করেছেন পারভীন শাহানিকে। এরইমধ্যে তাদের পাঁচ বছরের একটি ছেলে আছে তার। কিন্তু গত দুই বছর ধরে একমাত্র ছেলেটি ক্যান্সার আক্রান্ত। একজন বাবার কাছে জীবনের এই সময়টা খুবই দুর্বিষহ। ইমরান হাশমিও বাবা হিসেবে এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, দুই বছর ধরে ছেলেকে নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে স্ট্রাগল করে গেছেন। আর এই সময়টাকেই লিখিত আকারে বইয়ের মাধ্যেমে তার ভক্ত অনুরাগীদের জানাতে বই লিখেছেন তিনি।

 

উল্লেখ্য, ইমরান হাশমি অভিনীত সর্বশেষ ছবির নাম ‘হামারি আধুরি কাহিনী’। বর্তমানে তিনি ক্রিকেটার আজহার উদ্দিনের উপর নির্মাণ হতে যাওয়া আত্মজীবনী নির্ভর ‘আজহার’ ছবির কাজে ব্যস্ত আছেন। ছবিটি অ্যান্থনি ডি’সুজা নির্মাণ করছেন। আর এই ছবিতে ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করছেন লারা দত্ত ও প্রাচী দেশাই। ২০১৬ সালের ১৩ জুলাই ছবিটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা