,

‘কখনো শুকিয়ে যায় না বীরের রক্তস্রোত’

 

নিজস্ব প্রতিবেদক : ‘বীরের রক্তস্রোত ও মাতার অশ্রুধারা কখনো শুকিয়ে যায় না, বাংলায় তা কখনো শুকিয়ে যায়নি।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলনের পথ ধরেই এ স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার জন্য অসংখ্য শহীদ রক্ত দিয়েছেন। বঙ্গবন্ধুও জীবন দিয়েছেন। এরই মধে দিয়ে বাংলা ভাষা পেয়েছি, বাংলাদেশ পেয়েছি।’

Anwar1455881861

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক আ ব ম ফারুক, ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানী, ঢাবির টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।

সভায় অধ্যাপক ড. আবদুল খালেক বলেন, ‘পৃথিবীতে সব মানুষেরই মাতৃভাষা আছে। আমরা অনুন্নত দেশ হলেও বাঙালি শ্রেষ্ঠ জাতি। ভাষার জন্য আর কেউ এতো বড় ত্যাগ স্বীকার করতে পারেনি। এজন্যই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা আন্দোলন যুগ যুগ ধরেই বিভিন্ন স্তরে হয়েছে। শেখ মুজিবকে বাদ দিয়ে ভাষা আন্দোলনের আলোচনা করা যায় না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা