,

মোটরসাইকেল আরোহী নিহত আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে

 

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ীর ফ্লাইওভারের ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে সাগর (২২) নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। এতে তৌফিক (২০) ও ইফাদ (১৮) নামে অপর দুই আরোহী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পেগনাসার গ্রামের বাসিন্দা। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্র।

ce22919aa9fbe1494dade0de1ee0606b-Road-Accident
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে সাগর, তৌফিক ও ইফাত মোটরসাইকেল করে যাত্রাবাড়ী ডেল্টা হাসপাতালের দিকে যাচ্ছিলেন। যাত্রাবাড়ীর ফ্লাইওভারে ওঠার পর মোটরসাইকেল চালক তৌহিদ নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় সাগরকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, সাগরের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা