,

আফগানিস্তানকে বাছাইপর্ব পার হতে হলে ভাগ্যের সহায়তাও পেতে হবে

cb127c3b8ad1d28b4af0cbe7f1311ebe-আফগানিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ প্রশংসনীয়। শুক্রবার চার দলের বাছাইপর্ব শুরু হলেও সবাই স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলো আফগানিস্তানই চার টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যোগ দেবে! তবে প্রথম ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে হারের পর এমন ভাবনা কঠিন হয়েই দেখা দিয়েছে। কেননা আফগানিস্তানকে বাছাইপর্ব পার হতে হলে পরবর্তী দুটি ম্যাচ জেতার পাশাপাশি ভাগ্যের সহায়তাও পেতে হবে।.শুক্রবার ১৬ রানে আরব আমিরাতের বিপক্ষে হারার পেছনে নিজেদের ফিল্ডিং বিভাগকে দুষলেন আফগানিস্তানের অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। শুরুতে ব্যাটিং-বোলিং খারাপ হলেও হারার মূল কারণ হিসেবে তিনি ফিল্ডিংকেই চিহ্নিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে (শুক্রবার) আমাদের শুরুটা একদম ভালো হয়নি। যে কারণে আমরা ম্যাচ থেকে বের হয়ে গেছি। ব্যাটিংয়ে মিডল অর্ডার ভালো করলেও শুরুটা ভালো হয়নি। বোলিং আপ টু দ্য মার্ক ছিলো না। ফিল্ডিং ভালো ছিলো না। রোহান মুস্তাফার ২টি ক্যাচ পড়েছে। সবকিছু ঠিকমতো হলে এতো সমস্যা হতো না। তবে ব্যাটিং-বোলিং যেমনই হয়েছে ফিল্ডিংটা একদমই বাজে হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪-৫টি ক্যাচ ড্রপ হলে, আসলে কিছুই করার থাকে না। আমি বলবো, এটাই আমাদের হারের মূল কারণ।’

প্রথম ম্যাচ হারলেও আফগানিস্তান এখন পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ছোট খাটো কিছু ভুলে আমরা আজকে ম্যাচটি হেরে গেছি। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো। এখনও আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাইনি।’

তিনি আরও যোগ করেন, ‘কিছু সমীকরণ হয়তো তৈরি হবে। আমার যদি বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে রাখতে পারি সেক্ষেত্রে হয়তো আমাদের সামনে সুযোগ থাকবে। আমরা চেষ্টা করবো পরের দুই ম্যাচে ভালো রান রেট রাখতে। এটাই আমাদের এখন মূল টার্গেট।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা