,

কখনও সিনেমা হলেই যাননি!

820c90631abefa42d91e1dbe1cc3a15b-sazzzadhossain_42গত ঈদে মুক্তি পেয়েছিল নায়িকা নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‌’আশিকী’। আর শুক্রবার ‌(আজ) দেশের প্রেক্ষগৃহে এলো তার দ্বিতীয় ছবি ‌‌’হিরো-৪২০’। তারও আগে ১২ ফেব্রুয়ারি কলকাতায় এটি মুক্তি পায়।কিন্তু মজার এক তথ্য পাওয়া গেল এ চিত্রনায়িকার কাছে। জানালেন, এর আগে নিজের ছবি দেখতে কখনও হল পরিদর্শনেই যাননি। শুক্রবারই প্রথম এ কাজটি করলেন, সঙ্গে ফেসবুকে ভিডিও বার্তা ছাড়লেন দর্শক-ভক্তদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে। এদিন দুপুরে গিয়েছিলেন মধুমিতা সিনেমা হলে। এরপর সন্ধ্যায় ছবি দেখবেন সনি প্রেক্ষাগৃহে।

নুসরাত ফারিয়া ও ওম। ছবি: সাজ্জাদ হোসেন।প্রথমবারের অভিজ্ঞতাও জানালেন একসময়ের আলোচিত এ উপস্থাপিকা। ‘দর্শকরা তো আমার চেয়েও ক্রেজি। খুবই ভালো লাগছে এত দর্শক দেখে।’

সারাদেশের ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া ও ভারতের রিয়া সেন, ওম অভিনীত ছবি ‘হিরো ৪২০’।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সৈকত নাসির এবং  ভারতের সুজিত মণ্ডল।

‘হিরো ৪২০’ ট্রেলার:

https://www.youtube.com/watch?v=dYvkz8wU1y4

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে