,

বাঞ্ছারামপুরের ৯ ইউপিতে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

UP electiopnব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। খবর পেয়ে মনোনীত প্রার্থীদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে এ তালিকা ঘোষণা করা হয়।দলীয় কর্মকাণ্ডে নিস্ত্রিয়তা, হত্যা মামলার আসামি, বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও দলীয় কর্মসূচিতে আশানূরুপ ভূমিকা না থাকায় বাঞ্ছারামপুরের ৬ প্রভাবশালী চেয়ারম্যান মনোনয়ন থেকে ছিটকে পড়েন। এতে ওই ছয় ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ৬ নতুন মুখ।

বাঞ্ছারামপুরের ৯ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন- তেজখালী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম তাজু, পাহাড়িয়াকান্দিতে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজীউর রহমান, সোনারামপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন, দরিকান্দিতে উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম স্বপন, ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য আমিনুল ইসলাম তুষার, রূপসদীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ মিয়া, ফরদাবাদে আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সেলিম, মানিকপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম, ছলিমাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মতিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা