,

যে ৫টি খাবার পেটের মেদ কাটাতে সাহায্য করবে

belly-fat_625x350_41424085003_0‘মেদ ভুঁড়ি, কী করি!’-এমন বিজ্ঞাপন রাস্তা বের হলেই চোখে পড়ে। মেদ ভুঁড়ি বলতে মূলত আমরা পেটের মেদকে বুঝে থাকি। আর এই পেটের মেদ নিয়ে আমাদের চিন্তার কোন শেষ নেই। খাওয়ার দাওয়ার অনিয়ম, দীর্ঘ সময় বসে বসে কাজ করা, জাংক ফুড খাওয়া মূলত পেটে মেদ জমার মূল কারণ। ডায়েট করে ওজন কমানো গেলেও পেটের মেদ কমানো যায় না। তবে কিছু খাবার আছে যা আপনার পেটের মেদ কমাতে সাহায্য করে থাকে। ব্যায়াম করার সময় যারা পান না তারা এই খাবারগুলো প্রতিদিনকার ডায়েট লিস্টে রাখুন। আর পেয়ে যান মেদবিহীন পেট।

১। কাজুবাদাম

অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ খাবার কাজুবাদাম। ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, অ্যান্টি অক্সিডেন্ট ,ম্যাগনেসিয়াম, মিনারেল আপনাকে এ্যানার্জি দেওয়ার সাথে সাথে আপনার পেটের মেদ কাটতে সাহায্য করে থাকে।

২। ডিম

ডিম প্রোটিনের সবচেয়ে ভাল উৎস। ডিম প্রোটিনের সবচেয়ে ভাল উৎস এই বিষয়ে বিশেষজ্ঞরাও একমত। এটি শরীরে অ্যামিউ অ্যাসিড উৎপন্ন করে থাকে যা পেশী এবং মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে। আপনি যদি কোলেস্টেরল সমস্যা না ভুগে থাকেন, তবে প্রতিদিনের খাদ্য তালিকায়  একটি ডিম রাখুন।

৩। আপেল

আপেল একটি আঁশ যুক্ত ফল। এতে ফ্ল্যাভোনয়েড, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ভিটামিন আছে যা আপনার ওজন কমাতে সাহায্য করে থাকে। আপেল পেটে অনেকক্ষণ স্থায়ী হয়ে থাকে যা ঘন ঘন খাওয়া প্রতিরোধ করে থাকে। প্রতিদিন একটি করে আপেল খেলে আপনার পেটের মেদ কমে যাবে দ্রুত।

৪। স্যামন মাছ

বিশেষজ্ঞদের মতে স্যামন পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর মাছ। এতে রয়েছে মেদ কাটানোর উপাদান, ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ওমেগা থ্রি ফ্যাটি পেটে চর্বি জমা রোধ করে থাকে। নিয়মিত স্যামন মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৫। শসা

শসা একটি নিম্ন ক্যালরিযুক্ত খাবার। ১০০ গ্রাম শসায় শতকরা ৯৬ ভাগ পানি আর মাত্র ৪৫ ভাগ ক্যালরি আছে। প্রতিদিনের খাদ্য তালিকায় শসা রাখুন। এটি দেহের ক্ষতিকর টক্সিন দূর করে ওজন কমিয়ে থাকে। এটি ত্বক সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রতিদিনের ডায়েটে এই খাবারগুলো রাখুন। এর সাথে প্রচুর পরিমাণ পানি পান করুন। পানিও আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে। সকালে দুধ চায়ের পরিবর্তে গ্রীন টি পান করুন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা