,

ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিতর্কের জবাব দিলেন তারানা হালিম

Sim1454840266বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো গ্রাহকের আঙুলের ছাপ নিচ্ছে। গ্রাহকের আঙুলের ছাপ মোবাইল অপারেটররা ‘ভিন্ন কাজে’ ব্যবহার করতে পারেন বা তা ‘বিদেশে পাচার করে দিতে পারেন’ কয়েকদিন ধরে ফেসবুকে এমন একটি বিতর্ক চলছে। এমন প্রেক্ষাপটে চলমান এ বিতর্কের জবাব দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।  ফেসবুক স্ট্যাটাসে তারানা হালিম লিখেছেন, ‘জাতীয় পরিচয় পত্রে (NID) আপনি যে আঙুলের ছাপ দিয়েছিলেন সেই ছাপের সাথেই বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার দেওয়া আঙুলের ছাপ কেবলমাত্র মিলিয়ে দেখা হচ্ছে। আর জাতীয় পরিচয় পত্রে দেওয়া আপনার সেই আঙুলের ছাপটি মিললেই একটি সবুজ কালির টিক চিহ্ন দিয়ে সিমটি নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে এবং আপনার নামে সিমটি নিবন্ধিত হয়ে যাচ্ছে। এখানে মোবাইল অপারেটর গুলোর কাছে আপনাদের দেওয়া আঙুলের ছাপগুলো জমা হচ্ছে না এবং তাদের কাছে এই ছাপগুলো জমা রাখার কোন প্রযুক্তিও নাই। দেশ ও জনগণের স্বার্থে আপনি নিজে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন করুন, অপরকেও উৎসাহিত করুন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা