বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেস অ্যাটাক শঙ্কামুক্ত বাংলাদেশ

10351_942476872505476_751480004465920635_n_0কড়া নাড়ছে এশিয়া কাপ। এশিয়া কাপ রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপের প্রস্তুতি পর্ব শুক্রবার থেকে শুরু হলেও মূল পর্ব শুরু হচ্ছে বুধবার থেকে। বাংলাদেশ জাতীয় দলও নিচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে খুলনায় টানা অনুশীলন করে মাশরাফি বাহিনী। সেখান থেকে ঢাকায় ফিরে চলে যায় চট্টগ্রামে। সাত দিনের নিবিড় অনুশীলন শেষে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে শনিবার থেকে ঢাকায় শুরু করেছে এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন। জাতীয় দলের অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবেন চার তরুণ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও আবু হায়দার রনি। মাশরাফিসহ দলের পেসার দিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর টানা বিশ্রামে দলের পেসাররা এখন বেশ ভালোভাবে প্রস্তুত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে। এ প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়জিদ ইসলাম খান বলেন, ‘মাশরাফি সহ দলের সব পেসারই এখন সুস্থ আছে। তাদের কেউই তেমন কোন ইনজুরিতে নেই। আমি মনে করি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুত তারা।’ জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরি আক্রান্ত মুস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কার কথা শোনা গেলেও তা একেবারেই উড়িয়ে দেন ফিজিও বায়জিদ। বললেন, ‘আমিতো মনে করি না ওকে নিয়ে কোনো শঙ্কা আছে আর। ও বেশ ফিট আছে বলও করছে। আশা করি এশিয়া কাপে ভালোই খেলবে।’ অন্যদিকে মাশরাফি বাহিনীর তরুণ পেসার তাসকিন যেন ইনজুরির প্রসঙ্গে অধিনায়কেরই ছায়া।

একের পর এক ছোট-বড় ইনজুরি দলে তাকে লম্বা সময় স্থায়ী হতেই দিচ্ছে না। কিন্তু বিশ্বকাপ ও এশিয়াকাপ দলে আছেন এই পেসার। তাসকিনের ইনজুরি সমস্যা নিয়ে ফিজিও বললেন, ‘তাসকিন এখন খুব ভালো অবস্থায় আছে। ও বেশ ভালোভাবেই বল করতে পারছে। আমি বিশ্বাস করি তাসকিন এশিয়াকাপে ও বিশ্বকাপে ভালই খেলতে পারবে।’  সর্বোপরি দলে অধিনায়ক মাশরাফিকে নিয়ে অবশ্য চিন্তাটা সব সময়ই থেকে যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর সেই তার ইনজুরি ও শারীরিক অবস্থা নিয়ে একটু শঙ্কাই তৈরি হয়েছিল। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে চারম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালোভাবেই তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। মাশরাফি প্রসঙ্গে ফিজিও বললেন, ‘মাশরাফির বিষয়টা আলাদা। ও বেশ ভালো আছে এখন।’ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের পেসাররা বেশ ভালোভাবেই প্রস্তুত। এই বিষয়ে আত্মবিশ্বাসী ফিজিও বায়জিদ বলেন, ‘সব অনুশীলনেই পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ হয়। ওদের একটি দিনও বসে থাকতে দেখিনি। আমি মনে করি পেসাররা কোন শঙ্কাতেই নেই। সবাই প্রস্তুত আছে মাঠে সুযোগ পেলে ভালো কিছু করার জন্য।’ এছাড়াও দলে সদ্য সুযোগ পাওয়া আবু হায়দার রনিকে নিয়েও চিন্তার কিছু নেই বলে জানান ফিজিও।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান