,

খোকা তুই কেমন আছিস রে !

12742712_1681192492148481_4312290179524413589_nজানিস, তোর বাপ যখন ওপারে পাড়ি দিয়েছিল তখন তোর বয়স ছিল মাত্র ৪১ দিন আর আমার বয়স ছিল ২১ বছর মাত্র। আমি তোকে বুকে আগলিয়ে ধরে তোর বাবার ভালবাসায় তপ্ত হয়ে দ্বিতীয় কোন বিয়ে করি নাই খোকা। আমার মা বাবারা অনেক চেষ্টা করেছিল আমাকে বিয়ে দিতে কিন্তু আমি রাজি হইনি তোর মুখের দিকে চেয়ে। আমি যদি বিবাহ করি তবে তুই কষ্ট পাবি তোর বাপ কবরে থেকে কষ্ট পাবে সেই কারনে । হাজার বাধা বিপত্তি শামাল দিয়েছি তোকে মানুষ করার জন্য। আজ তুই মানুষ হয়েছিস বড় অফিসার হয়েছিস আমার আশা আল্লাহ পুরন করেছে।

খোকা তুই যেখানে থাকিস আমি দোয়া করি তুই ভাল থাক। জানিস খোকা আমার ধারনা ছিল তুই আমার বেচে থাকার একমাত্র ঢাল হবি ! খোকা তুই কি জানিস আজ আমি কত শাররিক দুর্বল হয়েছি ? তোর ৫১ দিনের মেয়েটার থেকেও আমি দুর্বল। খোকা আমার খুব ইচ্ছা করে তোর মেয়েটার সাথে খেলতে রে;;;; তারপরেও গোপনে গোপনে তোর মেয়েটাকে বলিস দিদা ভাল আছে রে:;;; খোকা তুই কি এবার কাঠাল মাংশের রান্না খেয়েছিস ? আমি জানি ওটা তোর অনেক প্রিয় ছিল রে !! এখন বোধ করি আর প্রিয় নেই তাই নারে খোকা ! আমি গত সপ্তাহে তোর বাবাকে স্বপ্নে দেখলাম ! সেই আগের মতো হাসি খুশি মুখ আমাকে বলে কিনা সে সরিষা ইলিশ খাবে। খোকা ! বাবা আমার কলিজার ধন ! তুই কি তোর বাবার জন্য দুটি ফকিরকে খানা খাওয়াতে পারবি ? আশ্রমে তো সবাই ফকির আমার কাছে টাকা থাকলে আমি খাওয়াতাম । তোর বাবা খুব কষ্ট পাবে রে ! তোর গায়ের গন্ধ ভুলে গেছি খোকা , এখন আমার আগের মতো আর মনে থাকে না বাপ! আজ আমার অনেক স্মৃতিও মনে নেই ! হয়তো সেই কারনে বেচে আছি। তার পরেও খোকা বেচে থাক এই দোয়া করি।

-ইতি
তোর মা

সংগ্রহকারী – নাইমুর রহমান রিজভী

Fcebook

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা