,

সরাইলে কলেজ মাকের্টের ফলক উম্মোচন

B Baria mapসরাইল প্রতিনিধি : সরাইলের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের নির্মাণাধীন মার্কেটের নাম ফলক উম্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। শুক্রবার সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিটির সদস্যবৃন্দ ও কলেজের সকল প্রভাষকদের সাথে নিয়ে ফলকটি উম্মোচন করেছেন। এ উপলক্ষ্যে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হাকিম, মোঃ কুতুব উদ্দিন ভূইয়া, কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, ইউপি আ’লীগের সভাপতি মোঃ আবু তালেব ও সম্পাদক মোঃ শফিক প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি বলেন, কলেজের নিরবিচ্ছিন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা দেওয়াল অপরিহার্য। এ ছাড়া দেওয়াল না থাকলে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, জেএসসি ও পিএসসি পরীক্ষার কেন্দ্র গুলো নাও থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা