,

নাসিরনগরে কবিরাজের অস্বাভাবিক মৃত্যু ॥ হত্যার অভিযোগে স্ত্রীসহ আটক ৩

images (7)নাসিরনগর সংবাদদাতা ॥ ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের নূর আহমদ (৫০) নামে এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পুলিশ উত্তরপাড়া এলাকার ওই ব্যক্তির বসতঘর থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত নূর মোহাম্মদ উত্তরপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে। ওই নারীর আচরণ পুলিশের কাছে সন্দেহজন বলে মনে হচ্ছে। এ ঘটনায় পুলিশ স্ত্রীসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের নূর আহমদের অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে স্ত্রী কুলসুমা বেগমের দাবি স্বামী নূর আহমদ বৃহস্পতিবার গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এদিকে নূর আহমদের ছোট ভাই হোসাইন মিয়ার দারি তার ভাইকে পারিবাবিরক কলহের জের ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ গতকাল শুক্রবার দুপুরে নূর আহমদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ নূর আহমদের স্ত্রী কুলসুমা বেগম (৪৫), মেয়ে জহুরা বেগম (২৫) ও জহুরার স্বামী মুছন মিয়াকে (৩৫) আটক করেছে।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এস আই) মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ থাকায় স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে আগামীকাল (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নূর আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা