,

নাসিরনগরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

DETHব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলায় নূর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাপরতলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী কুলসুমা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে নূর মোহাম্মদ তার নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনো স্পষ্ট নয়। পরে সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা