বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় মাশরাফিরা

Bangladeh-cricket20160219101646স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটেই গত ব্ছর যা উন্নতি করেছে বাংলাদেশ। অন্য যে কোন ফরম্যাটের চেয়ে এই ফরম্যাটেই অভাবনীয় উন্নতি মাশরাফিদের। কিন্ত যখনই টি-২০ ফরম্যাটের কথা সামনে চলে আসে, তখনই তৈরী হয় একরাশ প্রশ্ন, এই ফরম্যাটে কেমন করবে বাংলাদেশ? কারণ, এই একটি ফরম্যাটে প্রতিনিয়ত ওঠা-নামা করে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স।

দেখতে দেখতে আরেকটি এশিয়া কাপ চলে এলো একেবারে দুয়ারে। বলা যায় দরজায় কড়া নাড়ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। যেটা আবার প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সুতরাং, চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ!

শঙ্কাটা তৈরী হয়েছে মূলতঃ হার্ডহিটার ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি। টি-টোয়েন্টি ফরম্যাটে দারুন ফর্মে ছিলেন এই ড্যাশিং ওপেনার। বিপিএল কিংবা পিএসএল যাই বলুন, অসাধারণ খেলেছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজে ছিলেন উজ্জল পারফরমার; কিন্তু খুব দ্রুতই প্রথম সন্তানের জনক হচ্ছেন তামিম। যে কারণে স্ত্রীর পাশে থাকতে তিনি চলে যাচ্ছেন ব্যাংকক। পরিবর্তে নেয়া হয়েছে ইমরুল কায়েসকে। তামিম না থাকাতেই এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, `যদিও আমরা ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছি। তবে আমাদেরকে ইমরুলের ওপর আস্থা রাখতেই হবে। আমরা আশা করবো পুরো দলই সেরা খেলাটা উপহার দেবে। তবুও তামিম ইকবালের অনুপস্থিতিটা একটা বড় অভাব। কারণ, সে দারুণ ফর্মে ছিল।`

পিএসএলের প্রথম ম্যাচে দারুন পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু পরের ম্যাচগুলোতে ছিলেন একেবারে নিষ্প্রভ। ৮ ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট এবং ১২৬ রান করেছেন তিনি। এর মধ্যে প্রথম ম্যাচেই করেছিলেন ৫১ রান। তাকে নিয়ে নান্নু বলেন, `সাকিব এখন সঠিক ফর্মে নেই। মুশফিক পর্যাপ্ত সুযোগ পায়নি নিজেকে প্রমাণ করার। তবুও তারা অভিজ্ঞ পারফরমার। তারা জানে কিভাবে সময়মত জ্বলে উঠতে হয়। আমরা আশা করবো, এশিয়া কাপে আবারও তারা ফর্মে ফিরে আসবে।`

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান