,

সঠিক সময়েই ঘোষণা করা হবে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা : ফখরুল

1455867544নিজস্ব প্রতিবেদক : প্রথমবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী চূড়ান্তকরণের কাজ চলছে ‘সঠিক সময়েই’ চেয়ারম্যান প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে নবনির্বাচিতদের নিয়ে শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের অংশ’ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গেলেও ওই নির্বাচন সুষ্ঠু হবে-এমনটা আশা করা যায় না। তবে আমি প্রত্যাশা করি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার দ্রুতই বিএনপির কাউন্সিলের অনুমতি দেবে।
ইউপি নির্বাচনের জন্য ইতোমধ্যেই তফসিল ঘোষণা করা হয়েছে। ছয় দফায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনের প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা