,

প্রভাকে বিয়ে করলেন শ্যামল!

prova-jugantor_4684বিনোদন প্রতিবেদক : প্রকৃতি এবং সুন্দরী তরুণীর পূজারি শ্যামল মাওলা। কবিতা লিখতেই বেশি পছন্দ করেন। তাই তো সারাক্ষণই কবিতা নিয়ে পড়ে থাকেন। সেই শ্যামল মাওলা বিয়ে করলেন প্রভাকে।

এমনই গল্প নিয়ে পরিচালক ইরানী বিশ্বাস নির্মাণ করেছেন নাটক ‘প্রেম মানবী’। এখানে আরও অভিনয় করেছেন চঞ্চল সৈকত, আফরোজা হোসেন প্রমুখ।

নাটকের শুটিং শেষ হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রুপগঞ্জ এলাকায় নাটকটির শুটিং শুরু হয়েছিল।

নাটকের গল্পে দেখা যাবে, শ্যামল মওলার সঙ্গে একসময় ছন্দা নামের এক সুন্দরী রমণীর পরিচয় হয়। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শ্যামলের পরিবার থেকে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলা হয়। পরে ছন্দার সঙ্গে প্রেমে বিচ্ছেদ হয়। মালা নামে এক মেয়েকে না দেখেই বিয়ে করেন শ্যামল। পরে বাসর ঘরে গিয়ে দেখেন মালা নামের মেয়েটিই তার প্রেমিকা ছন্দা।

নাটকটি শিগগিরই একটি স্যাটেইলাট চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা