,

পাহাড় থেকে পড়ে গিয়ে আহত মিম

7f1f40d47895e139a8843aed5600147b-IMG_7723বিনোদন প্রতিবেদক : সিলেটের আলী বাহার পাহাড়ের চূড়ায় চলছিল মিম অভিনীত নতুন ছবি ‘দাগ’—এর শুটিং। শুরুটা বেশ ভালোই চলছিল। পাহাড় চূড়া থেকে নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনায়। সকাল দশটার দিকে এমনটা ঘটে বলে জানান মিম। এতে তাঁর বাম পা মচকে যায় এবং হাত-পায়ের বিভিন্ন জায়গায় আঘাতও পান। আর তাই কয়েক ঘন্টা শুটিং বন্ধ রাখতে হয় বলে প্রথম আলোকে জানান মিম।

সিলেট থেকে মোবাইল ফোনে মিম বলেন, ‘আমার পরণে ছিল নীল রংয়ের গাউন। এই গাউন পরেই আলী বাহার পাহাড়ের চূড়ায় ছবি আকার দৃশ্যধারণে অংশ নিই। আমি মন দিয়ে ছবি আঁকার কাজে ব্যস্ত ছিলাম। পেছন থেকে আমার ছবি আঁকা দেখছিলেন বাপ্পি। দৃশ্যধারণ শেষ করে নিচে নামার সময় গাউনে পা জড়িয়ে গেলে পড়ে যাই। হাত-পায়ের নানা জায়গায় বেশ ব্যাথা পাই। শুটিং ইউনিটের অন্যরা থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাই। তারপরও ঘন্টা তিনেক শুটিং বন্ধ ছিল। এর মধ্যে প্রয়োজনীয় চিকিৎ​সাসেবা সেরে নিই। দুপুর দুইটার পর আবার শুটিং শুরু করি। খুব সাবধানে কাজ করছি।’
‘দাগ’ ছবির শুটিংয়ে অংশ নিতে ১৪ ফেব্রুয়ারি সিলেট গেছেন মিম। মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সেখানে থাকবেন বলে জানান মিম। মোহাম্মদ রফিকউজ্জামানের চিত্রনাট্যে ‘দাগ’ ছবিটি পরিচালনা করছেন তারেক শিকদার। এখানে মিম অভিনয় করছেন চিত্রশিল্পীর ভূমিকায়। বাপ্পির সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে এই জুটির প্রথম ছবি ‘সুইটহার্ট’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা