,

৭১ লাখ ব্যারেল তেল বিক্রি মাত্র ২ দিনে

 

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র দুই দিনে ৭১ লাখ ব্যারেল তেল বিক্রি করার কথা ঘোষণা করেছে ইরান। এর ফলে গত বেশ কয়েক বছরের মধ্যে স্বল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ তেল বিক্রির রেকর্ড গড়ল তেহরান।

 

54161631313

ইরানিয়ান অয়েল টার্মিনালস কোম্পানি বা আইওটিসির ব্যবস্থাপনা পরিচালক পিরুজ মুসাভি আজ জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খার্গ বন্দর দিয়ে গত দুই দিনে সাত মিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে ইরান। তিনি বলেন, এর মধ্যে ৪০ লাখ ব্যারেল তেল ইউরোপে এবং বাকি ৩১ লাখ ব্যারেল পাঠানো হয়েছে ইরানের পুরনো ক্রেতা দেশগুলো কাছে।

ইরানের তেল রপ্তানিকারক টার্মিনালগুলো একসঙ্গে নয়টি তেল ট্যাংকারে অপরিশোধিত তেল লোড করতে পারে বলে তিনি জানান। মুসাভি আরো বলেন, আগামী কয়েকদিনে ইউরোপে ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।

 

 

আইওটিসি’র প্রধান বলেন, আগামী এক মাসের মধ্যে গড়ে প্রতিদিন তেল রপ্তানির পরিমাণ পাঁচ লাখ ব্যারেলে উন্নীত করবে ইরান। তেল রপ্তানির ক্ষেত্রে বীমা সুবিধা সংক্রান্ত সমস্যাগুলো দূর করার লক্ষ্যে ইরানের ন্যাশনাল অয়েল কোম্পানি কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড