,

 মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস দলে ফিরলেন

 

স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। আজ বৃহস্পতিবার আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্যন ১৫ জনের দল ঘোষনা করে শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাচক কমিটি। সেখানে অধিনায়ক হিসেবে বাছা হয় মালিঙ্গাকে। দু’টি টুর্নামেন্টের স্কোয়াডেই রয়েছেন মালিঙ্গা, ম্যাথিউস। দলে ফিরেছেন শিহান জয়সুরিয়াও। এছাড়াও ইনজুরিতে ভোগা অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ও পেসার নুয়ান কুলাসেকারাও জাতীয় দলে ফিরেছেন।

 

 

তবে সম্প্রতি ভারতকে প্রথম টি-টোয়েন্টিতে বিধ্বস্ত করার নায়ক ২২ বছর বয়সী পেসার কাসুন রাজিথাকে স্কোয়াড রাখা হয়নি। বিশ্বকাপের ‘সুপার টেন’- এ শ্রীলঙ্কা খেলবে ১ নম্বর গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দল। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ লাহিরু থিরিমানের।

 

মালিঙ্গা

 

এছাড়া সেক্কুগে প্রসন্না ও কাসুন রাজিথাও বাদ পরেছেন দল থেকে। স্পীন এবং পেস বোলারদের দারুন কম্বিনেশনে গড়া একটি দল নিয়েই আসছে শ্রীলঙ্কা দল। রঙ্গনা হেরাথ, সচিত্রা সেনানায়েক, মালিন্দা শ্রীবর্ধনের সাথে জয়সুরিয়ার স্পীনের সাথে মালিঙ্গা, কুলাসেকারা, চামিরা, পেরেরাদের নিয়ে গড়া পেস বিভাগ ডেকোন দলের জন্য হুমকি স্বরুপ।

 

এশিয়া কাপ ও বিশ্বকাপের শ্রীলঙ্কা দল:-
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুলাশেখরা, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, সাচিত্রা সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, জেফ্রি ভ্যান্ডারসে, দিনেশ চান্ডিমল, তিলকরত্নে দিলশান, নিরোশান ডিকভেলা, সিহান জয়াসুরিয়া, মিলিন্দা সিরিবর্ধনা, দাসুন শানাকা, চামারা কাপুগেদেরা, নুয়ান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে