,

ভুল করেননি মাহফুজ আনাম : হানিফ

 
নিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা সংবাদ ছাপিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুক আনাম কোনো ভুল করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন। তবে তিনি বলেন, চাপ দিয়ে সংবাদ ছাপানোয় মাহফুজ আনাম আইনের আশ্রয় নিতে পারতেন।Hanif

 

 

হানিফ বলেন, ‘মাহফুজ আনাম সাহেব এই খবর ছাপিয়ে, উনি আজকে ভুল স্বীকার করেছেন। আমরা বলছি যে, এটা কোনো ভুল নয়, এটা একটা ষড়যন্ত্রের অংশ। উনি শুধু মিডিয়াতে ভুল স্বীকার করে উনার দায়মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। উনি যদি মনে করেন, তাঁকে দিয়ে অন্যায় কাজটা করানো হয়েছিল সেসময়, তাহলে উনি নিজেই তো মামলা করতে পারেন তার বিরুদ্ধে। উনি কেন আইনের আশ্রয় নেননি? উনি তো নিজেই আইনের আশ্রয় নিতে পারেন, যারা তাঁকে চাপ দিয়েছিল। সে দায়িত্ব তাঁর, সেই দায়িত্ব তো অন্য কারো হতে পারে না।’

 

 

প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭৩৯টির মধ্যে দল মনোনীত ৫০৩টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে জানানো হয়, বাকি ২৩৬টি ইউপির দল মনোনীত প্রার্থীদের তালিকা শুক্রবারের মধ্যে চূড়ান্ত করা হবে।

এ সময় হানিফ বলেন, তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে ইউপি নিবার্চনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। হত্যা মামলার আসামি, জঙ্গি কিংবা কোনো অনুপ্রবেশকারীদের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি বলেও দাবি করেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তাঁর ভুল স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা