,

তামিম-সাকিব-মুশফিক দেশে ফিরেছেন 

 
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাই গিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার দেশে ফিরে এসেছেন তারা।

 

Shakib-Mushfiq-Tamim

তবে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শিগগিরই ব্যাংকক চলে যাবেন তামিম। বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। খেলবেন না এশিয়া কাপও। মুশফিক আর সাকিব যোগ দেবেন এশিয়া কাপ দলের ক্যাম্পে।
এ তিন তারকা ক্রিকেটারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে তাদের ঢাকায় ফেরত আসার বিষয়টি। পিএসএলের প্রথম আসরটা দারুণ কেটেছে বাঁহাতি ওপেনার তামিমের। ৬ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২৬৭ রান করে এখনও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
সাকিবের জন্য অবশ্য পিএসএল খুব ভালো যায়নি। ব্যাট হাতে ৮ ম্যাচে ১২৬ ও বল হাতে ৩ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।
অন্যদিকে তিন ম্যাচ খেলে ৪৯ রান করেছেন মুশফিকুর রহিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে