,

বিশিষ্টজনদের উদ্বেগ মাহফুজ আনামের বিরুদ্ধে মামলায়

 

নিজস্ব প্রতিবেদক : মাহফুজ আনামডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দায়েরের ঘটনার নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনরা। বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছেন খুশি কবির, সৈয়দ আবুল মকসুদ, আকবর আলী খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, শাহদীন মালিক, ইফতেখারুজ্জামান, আসিফ নজরুলসহ মোট ৩৩ জন বিশিষ্ট ব্যক্তি।
বুধবার ড. বদিউল আলম মজুমদার ও ড. শাহদীন মালিক কর্তৃক বিজ্ঞপ্তিটি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে মাহফুজ আনামের ব্যাপারে বলা হয়, ‘মাহফুজ আনামের বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচার ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানাচ্ছি।’ ২০০৭ সালের ১/১১ এর সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি সংবাদ যাচাই না করে ছাপার জন্য তিনি দুঃখ প্রকাশ করে বিরল পেশাগত মূল্যবোধের পরিচয় দিয়েছেন। সেজন্য তাকে প্রশংসিত না করে নানাভাবে হেনস্থা করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বর্তমানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয় ‘বর্তমানেও গোয়েন্দা সংস্থা ও পুলিশের হেফাজতে স্বীকারোক্তির নামে যাচাই ছাড়াই যেসব গণমাধ্যম অহরহ খবর প্রচার করছে তার যৌক্তিকতাও এই আলোচনায় অন্তর্ভুক্ত হওয়া উচিৎ বলে মনে করি।’

 

160209153042_mahfuz_anam_640x360_bbc_nocredit

বিজ্ঞপ্তিতে আরও যাদের নাম দেওয়া হয় তারা হলেন-এম হাফিজ উদ্দিন খান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, ড. তোফায়েল আহমেদ, ব্যরিস্টার রফিকুল হক, সৈয়দা রিজওয়ানা হাসান, ড. এ টি এম শামসুল হুদা, খুশী কবির, ড. হামিদা হোসেন, ব্যরিস্টার সারা হোসেন, সৈয়দ আনোয়ার হোসেন, ড. সি আর আবরার, ড. হোসেন জিল্লুর রহমান, শিরীন হক, ড. শাহনাজ হুদা, ড. আহমেদ কামাল, রুবি গজনবী, লুবনা মরিয়ম, ব্যারিস্টার মঞ্জুর হাসান, ফরিদা আক্তার, মো. নূর খান, মেজর (অব.) আক্তার আহমেদ বীর প্রতীক, সাদাফ নূর, আনুশেহ আনাদিল, ড. ফেরদৌস আজিম, ড. নায়লা জামান খান, স্বপন আদনান, জাকির হোসেন ও মাসুদ খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা