,

ধামরাইয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

 
নিজস্ব প্রতিবেদক : ধামরাইয়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টাকালে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে র‌্যাব।

প্রথমিকভাবে নিহত ডাকাত সদস্যসের নাম মাসুদ বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটককৃত বাকিরা হলেন, সবুজ (৬২), শিলা (১৮), রুমানা (২৫) রিয়াজ উদ্দিন (৪৮) ও ১০ বছরের একটি শিশু।

নিহত ও আটককৃত ব্যক্তিরা ৩ মাস আগে নিজেদের চাকরিজীবী পরিচয় দিয়ে ব্যাংকটির উপরের তলায় বাসা ভাড়া নেন। শুক্রবার ভোররাতে ধামরাই বাজারে অবস্থতি সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্ট করেন তারা।f9f9447f1ad8771ad2fa64dc0ecc4eda-bank-dakati

 

 

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, ধামরাই বাজারে চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংক। দুর্বৃত্তরা ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে তারা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা চালায়।

র‌্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ব্যাংকের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে এবং র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায। এতে মাসুদ নামের এক ডাকাত নিহত হয়। পরে দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর মেজর মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন মাসে আগে ডাকাত সদস্যরা সোনালী ব্যাংকের ওই শাখার তৃতীয় তলায় বাসা ভাড়া নেয়। এরপর তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা