,

অন্ধ বউকে ভালবেসে ফুলের বাগান উপহার

12741939_764254217008131_1837681053992695376_nডেস্ক রিপোর্ট : ভালবাসার কোন সীমানা নেই। অসীম ক্ষমতা থাকে এই ভালবাসার মাঝে। কাল, দেশ, বর্ণ, ধর্ম কোন কিছু এর সামনে বাঁধা হয়ে দাড়াতে পারে না। শুধু প্রয়োজন বিশ্বাস আর ভালবাসার।
জাপানের এক দম্পতি যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, তাদের ভালবাসার গল্প শুনলে আপনিও ঈর্ষান্বিত হবেন। জনাব এবং জনাবা কুরোকির ভালবাসার কাহিনী আপনাদের সাথে শেয়ার করা হল।
জনাবা কুরোকি ডায়াবেটিক রোগে আক্রান্ত। যার ফলে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। কিন্তু তার স্বামী তাকে সবসময় সুখী রাখার জন্য একটি সুন্দর পদক্ষেপ নিয়েছেন। তার স্ত্রীকে সবসময় বিষণ্ণতা থেকে দূরে রাখার জন্য তিনি এক অভিনব উপায় খুঁজে পেয়েছেন। জনাব কুরোকি তার স্ত্রীর জন্য ফুলের বাগান তৈরি করে দিয়েছেন। সে তার চোখ দিয়ে না দেখতে পেলেও ফুলের সুগন্ধি যেন সে অনুভব করতে পারে তার সুব্যবস্থা করে দিয়েছেন।
প্রায় হাজার রকমের ফুল সে গত দুই বছর ধরে চাষ করছেন। যার ফলাফল সেই ফুলগুলোর মত সুন্দর। এখন তার স্ত্রী ঘর থেকে বাহিরে এসে বাতাসে তার ভালবাসার মানুষের চাষ করা ফুলের সুবাস উপভোগ করেন।
এখন বিশ্বের অনেক মানুষ তাদের ভালবাসার এই বাগান উপভোগ করতে এখানে বেড়াতে যেতে চান। এই দম্পতি ১৯৫৬ সালে বিয়ে করে এই জমির নিকটে বসবাস করা শুরু করেন। তাদের ঘরে দুইজন সন্তান রয়েছে।
কিন্তু হঠাৎ জনাব কুরোকি সাহেবের স্ত্রীর চোখের জ্যোতি কমে যাবার ফলে তাদের সংসারে দুঃখ নেমে আসে। সে নিজেকে যখন হারিয়ে ফেলছিলেন তখন তার স্বামী তার হাত ধরে তাকে জীবনের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। সে হয়ত পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেয়েছেন। যা তার হাসি দেখলে বোঝা যায়।–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা