,

আইএসের গুপ্তচর সন্দেহে পশ্চিমবঙ্গে দুই বাংলাদেশি গ্রেপ্তার

photo-1455808809আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)গুপ্তচর সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাত থেকে নাটকীয়ভাবে দুই বাংলাদেশিকে গোপনে অনুসরণ করে আজ বৃহস্পতিবার সকালে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। মূলত আইএসের চর সন্দেহে তাঁদের গ্রেপ্তার করলেও এই দুই বাংলাদেশির সাথে পাকিস্তানি জঙ্গি সংগঠন আইএসআইয়ের যোগাযোগ রয়েছে বলেও ধারণা করছে সিআইডি।

ধৃত দুই বাংলাদেশির নাম মুহাম্মদ আনারুল (৪৫) এবং মুহাম্মদ ইমদাদুল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকায় বলেও জানা যায়। আজ সকালে পশ্চিমবঙ্গের মালদা জেলার মেহেদিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

সিআইডি সূত্রে জানা যায়, জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার পর পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাইসহ বিভিন্ন নগরে ঘুরে বেড়িয়েছেন এই দুজন। সিআইডির অনুমান, আইএসের চর হিসেবে তারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য ও নানা বিষয়ে গোপন খবরাখবর সংগ্রহ করছিলেন। এরপর তাঁরা বাংলাদেশে গিয়ে সেই তথ্য আইএসের কাছে পাচার করতেন বলেই অনুমান।

এমনকি ভারতে থেকে তাঁরা আইএস ও আইএসআইয়ের কাছে তথ্য পাচার করেছে বলেও অনুমান করছেন সিআইডির কর্মকর্তারা। তাঁদের দাবি, বাংলাদেশের এই দুই নাগরিক ভারতের সক্রিয় আইএসআই চরের মধ্যে মোস্ট ওয়ান্টেড ছিলেন। দীর্ঘদিন ধরে এঁদেরকে হন্যে হয়ে খুঁজছিল সিআইডি।সিআইডির দাবি, আইএস এবং আইএসআইয়ের সঙ্গে সরাসরি যুক্ত এই দুই বাংলাদেশি।

এদিকে আজ বৃহস্পতিবার তাঁদের মালদা আদালতে তোলা হয়। সেখান থেকে ১০ দিনের ট্রানজিট রিম্যান্ডে তাঁদের কলকাতার সিআইডির সদর দপ্তর ভবানি ভবনে নিয়ে আসা হচ্ছে। সেখানেই তাঁদের টানা জেরা করে বিস্তারিত বিষয় জানার চেষ্টা করা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা