,

মানবপাচারের দায়ে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

2016_02_18_20_35_13_pT7u7QTPL888CTWfXvACjQYzDhXvCa_originalআন্তর্জাতিক ডেস্ক : মানবপাচারের অভিযোগে ইন্দোনেশিয়াতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ২০১৫ সালের মে মাসে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ৬৫ জন লোককে অবৈধভাবে ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ডে পাচারের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা গ্লোব জানায়, শনিবার দেশটির পশ্চিম জাভা দ্বীপের বোগোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পূর্ণ নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তার নামের অদ্যাক্ষর ‘এমএ’। গত বছরের ৩১ মে দুটি নৌকায় করে বাংলাদেশ থেকে ১০ জন, শ্রীলঙ্কার ৫৪ জন, মিয়ানমারের একজন এবং অজ্ঞাত পরিচয় আরো তিন শিশুকে ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ডে পাচারের চেষ্টা করেন গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি।

পাচারের উদ্দেশ্যে তাদের নৌযান দুটি প্রথমে ২০ মে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে পৌঁছলে সেখান থেকে তাদের ফিরিয়ে দেয় দেশটির পুলিশ। এরপর আবার ইন্দোনেশিয়াতে ফিরে আসে তারা। এ সময় নৌযান দুটি ইন্দোনেশিয়ার লান্দুতি দ্বীপে আটকে গেলে পাচারকৃতদের উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ইন্দোনেশীয় পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন এমএ।

বুধবার ইন্দোনেশিয়ার ন্যাশনাল পুলিশের ভাইস ইউনিটের প্রধান ওমর ফানা বলেন, ‘সন্দেহভাজন হিসেবে ছয়জনকে তালিকাভুক্ত করা হয়েছিল। এদের মধ্যে পাঁচজন নাবিক জাহাজেই ছিল। আরেকজন পলাতক ছিল। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ‘এমএ’কে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।’

এছাড়া শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার দুইজন করে মোট আরো পাঁচজনকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়। এদের মধ্যে এমএ জাহাজ সংগ্রহের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসী সংগ্রহে সমন্বয়ের দায়িত্বও ছিল তার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা