,

এক স্ত্রী নিয়ে দুই স্বামীর মল্লযুদ্ধ!

2016_02_18_20_49_17_GYhIhCuUzPb3BxOLncbPQTCSDzOX7k_originalচাঁদপুর : ঘটনাটা চাঁদপুর লঞ্চঘাটের। ভোর বেলা এক তরুণীকে নিয়ে টানা হেঁচড়া করছেন দুই তরুণ। দুইজনই তরুণীকে নিজের স্ত্রী বলে দাবি করছেন। এক পর্যায়ে তরুণীর হাত ছেড়ে দিয়ে দুজনে লিপ্ত হয় মল্লযুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে চলে সে যুদ্ধ। এরমধ্যে লোকজন এসে ঘিরে ধরে দৃশ্য উপভোগ করতে থাকে।

খবর পায় নৌ পুলিশ সদস্যরা। দেখতে চায় তাদের বিয়ের কাগজপত্র। কিন্তু কেউই দেখাতে পারে না কাবিননাম। অবশেষে তাদের তিনজনকেই পাঠানো হয় কারাগারে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় চাঁদপুর লঞ্চঘাটে এ দৃশ্য দেখা গেছে।

গৃহবধূর নাম খাদিজা বেগম(২৩)। তিনি বরিশালের বাসিন্দা। স্বামী দাবি করা দুজন তরুণ হলেন- তোফায়েল ও শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের তিনজনকেই কারাগারে পাঠানো হয়।

সূত্রমতে, বছর সাতেক আগে খাদিজার সঙ্গে বিয়ে হয় শহীদুল ইসলামের। তাদের সংসারে রয়েছে তিন বছরের একটি মেয়ে। তবে উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শহিদুল তার মেয়েকে নিজের কাছে রেখে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।

গত দুই বছর ধরে স্ত্রীর কোনো খোঁজ-খবর না নেয়ায় খাদিজা তার স্বামী শহিদুলকে তালাকনামা পাঠিয়ে দেন। এরপর তোফায়েল নামে আরেকজনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে খাদিজা ও তোফায়েল বরিশাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌঁছালে হঠাৎ দেখা হয়ে যায় আগের স্বামী শহিদুল ইসলামের সঙ্গে। তখন শহিদুল তার স্ত্রী দাবি করে খাদিজাকে তার সঙ্গে যাওয়ার জন্য টানা-হেঁচড়া শুরু করে। এতে বাধা দেন খাদিজার বর্তমান স্বামী তোফায়েল। শুরু হয় হাতাহাতি।

এক পর্যায়ে খবর পেয়ে নৌ পুলিশ তাদের ৩ জনকেই আটক করে চাঁদপুর মডেল থানায় পাঠায়। মডেল থানা পুলিশ তাদের বিয়ের কাগজপত্র দেখতে চায়। কিন্তু কেউই তা দেখাতে না পারায় পুলিশ তাদের আদালতে পাঠিয়ে দেয়। পরে আদালত তাদের ৩ জনকেই কারাগারে পাঠায়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা