,

নির্বাচনে হেরে যাওয়াটা বিএনপির সমস্যা : সেতুমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : “বিএনপি এখন নালিশ নির্ভর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়, এটা তাদের সমস্যা।”

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

 

obaidul_kader_bg_297206899

মন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন নিয়ে অভিযোগ প্রসঙ্গে বলেন, “নির্বাচনে আমরা যদি দখলের প্রকল্প চালু করি, ফলাফল যদি ছিনতাই করি তবে আপনার ভাই ঠাকুরগাঁও পৌর নির্বাচনে মেয়র হয় কীভাবে?”

মন্ত্রী বলেন, “জয়দেবপুর-বিমানবন্দর পর্যন্ত বিআরটিএ প্রজেক্ট আগামী এপ্রিল মাসেই উদ্বোধন করা হবে। আর বিআরটিএ, মেট্টোরেল, এলিভেটেড এক্সপ্রেস যখন আলোর মুখ দেখবে তখন সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে।”

 

 

সেনাবাহিনীর তত্বাবধায়নে নির্মিত জয়দেবপুর চৌরাস্তা থেকে নয়নপুর পর্যন্ত ৪ লেনের ৩০ দশমিক ২৫ কিলোমিটার মহাসড়কে একটি ফুটওভার ব্রিজ ও একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। মহাসড়কটি আগামী মে মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করার কথা রয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রীর সাথে জেলা প্রশাসক এসএম আলম, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা