,

২ বছরে লঞ্চ দুর্ঘটনায় নিহত সংখ্যা  ২০৩

 
নিজস্ব প্রতিবেদক : দুই বছরে (২০১৪-১৫) যাত্রীবাহী সাতটি লঞ্চ দুর্ঘটনায় ২০৩ জন নিহত হয়েছে বলে সংসদকে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বৃস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Shajan1455795368

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে নৌপথের দৈর্ঘ্য বর্ষাকালে আনুমানিক ৬০০০ কিমি এবং শুকনো মৌসুমে ৩৮৬৫ কিমি। নৌপথের দৈর্ঘ্য বৃদ্ধির লক্ষ্যে সরকার ৫৩টি নদী খননের উদ্যোগ নিয়েছে।

মহিলা আসনের সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, দেশে মোট ৪৮টি ফেরি সচল আছে।

এ সময় মন্ত্রী জানান, ৬৯ কোটি টাকা ব্যয়ে জার্মানি, তুরস্ক, চায়না, জাপান থেকে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা