,

সব দলের অংশগ্রহণে নির্বাচন চান না তথ্যমন্ত্রী!

inu_photo-jugantor_4623নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনেকে বলছেন, বর্তমান সরকার কর্তৃত্ববাদী। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ‘পলিটিক্যাল স্পেস’ দিচ্ছে না। আমি বলতে চাই, গণতন্ত্র মানে সবার সমান অধিকার নয়।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে’ শীর্ষক শহীদ ড. জোহা স্মারক বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রে সবার জন্যে সমান অধিকার থাকলে কারাগার থাকতো না, আইন-কানুন, বিচারালয় থাকতো না।

ইনু বলেন, গণতন্ত্রের নামে অপরাধী আর ক্ষতিগ্রস্তকে এক পাল্লায় মাপা যায় না। নির্বাচনে অংশ নিলে বা জয়ী হলেই অপরাধীর অপরাধ হালাল হয়ে যায় না।

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে রাজনৈতিক বিরোধের সমাধানে সবার অংশগ্রহণে নির্বাচনের কথা বলছেন অনেকে। আমি এই ধারণার সঙ্গে স্পষ্টভাবে দ্বিমত পোষণ করছি। নির্বাচনকে শুধুমাত্র গণতন্ত্রের পাল্লায় মাপা সঠিক নয়। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে চারটি নির্বাচন তত্ত্বাবাধায়ক সরকারের অধীনে হয়েছে। সেখানে প্রায় সবার অংশগ্রহণ ছিল। কিন্তু চারটি নির্বাচনের পরও ‘পক্ষ-বিপক্ষ’-এর রাজনীতির অবসান হয়নি। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য রাজনীতি অব্যহত থেকেছে। ইতিহাসের পাতা পাল্টে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানি জঞ্জাল পুনরুৎপাদন হয়েছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ব্রিটিশদের রেখে যাওয়া জঞ্জাল, পাকিস্তানের রেখে যাওয়া জঞ্জাল ও সামরিক শাসকদের রেখে যাওয়া জঞ্জাল আগলে রাখলে বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ হবে না। দেশের গণতন্ত্রকে নিরাপদ করতে সব জঞ্জাল পরিস্কারের বিকল্প নেই। যতই নির্মম হোক, দ্রæত জঞ্জাল পরিস্কারের সিদ্ধান্ত নিতে হবে। তাই ‘জঞ্জাল রক্ষক-জঞ্জাল পুনরুৎপাদনকারী’ খালেদা ও বিএনপিকে পরিস্কার করতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের শক্তির ঐক্য প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ভিসি অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।

এ সময় শহীদ জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা