বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীর ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয়: প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্ক : দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনওভাবেই সশস্ত্র বাহিনীর ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয়। শান্তিরক্ষায় নিয়োজিত আমাদের কোনও সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর সেনা নিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্স আয়োজিত ডিএসসিএসসি গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসশস্ত্র বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় দেশপ্রেমিক সেনাবাহিনী প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য উদ্ধার কাজে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন উন্নয়ন কাজ, বিশেষ করে বড় ধরনের অবকাঠামো নির্মাণে দক্ষতার পরিচয় দিচ্ছে। তিনি বলেন, শুধু দেশে নয়, বহির্বিশ্বেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের সততা, নিষ্ঠা ও দক্ষতা দিয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। দায়িত্বপালনে সাহসের পরিচয় দিয়েছেন।
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে জীবন দানকারী বাংলাদেশের ১২৮ জন বীর সদস্যদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোনও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নেতৃত্বের স্থানে রয়েছে। বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণাকারী দেশ। বিশ্বে মোট শান্তিরক্ষীদের প্রতি ১০ জনের ১ জন বাংলাদেশি। ১৯৮৮ সালে শুরুর বছর পর্যবেক্ষক থেকে শুরু করে পরবর্তীতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালিত হওয়া মোট ৬৬টি মিশনের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে অংশ নেয়।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনারা সমর বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান আপনাদের আরও দায়িত্বশীল করে তুলবে। চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করবে, উচ্চপদে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করবে।

 

bangladeshs-prime-minister-sheikh-hasina-photo-ap-1369976-qt113122014

এ বছর ডিএসসিএসসি কোর্সে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অর্জন করেন ২৬৮ জন। যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫৮ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২৩ জন, বিমানবাহিনীর ২০ জন ও বিদেশি ৬৭ জন অফিসার রয়েছেন। প্রধানমন্ত্রী তাদের সনদ তুলে দেন। বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, প্যালেস্টাইন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরালিয়োন, শ্রীলঙ্কা, সুদান, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া থেকে বিভিন্ন বাহিনীর সদস্যরা কোর্সে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান