বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের ১০টি অজানা তথ্য

asia-cup-lrg20160217193749চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ বছরের টুর্নামেন্টটি সম্পূর্ণ ভিন্ন। কেননা প্রথমবারের মতো এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ভার্সনে। টুর্নামেন্টের ১০টি উল্লেখযোগ্য ঘটনা যা দর্শকদের অবশ্যই জানতে হবে।

১. আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।

২. আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং ওমানকে নিয়ে বাছাই পর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাছাই পর্বের শীর্ষ দলটি এ অঞ্চলের পূর্ণ সদস্য চার দলের সঙ্গে মূল পর্বে খেলবে। যা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি।

৩. ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার এশিয়া কাপ টি-২০ ফর্মেটে অনুষ্ঠিত হচ্ছে।

৪. টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গার নেতৃত্বে লঙ্কানরা আগের আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

৫. টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত ও শ্রীলঙ্কা। উভয়েই পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান শিরোপা জিতেছে দুই বার। বাংলাদেশের সেরা সাফল্য- ২০১২ সালে রানার্স-আপ হওয়া।

৬. এবারের টুর্নামেন্টের মূল পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

৭. ভারত টুর্নামেন্টে এ পর্যন্ত ৪৩ ম্যাচ খেলে ২৬টিতে জয় এবং ১৬টিতে পরাজিত হয়েছে। বাকি এক ম্যাচ পরিত্যক্ত।

৮. এশিয়া কাপে সর্বোচ্চ ১২২০ রানের মালিক শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন একই দেশের কুমার সাঙ্গাকারা (১০৭৫) এবং তৃতীয় স্থানে আছের ভারতের শচীন টেন্ডুলকার (৯৭১)।

৯. এশিয়া কাপে ও ১৩ ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

১০. এশিয়া কাপের সবচেয়ে সফল অধিনায়ক শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং ভারতের ধোনি। উভয়েই ৯টি করে ম্যাচে জয়ী হয়েছেন এবং ৪টি করে ম্যাচে পরাজিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান