,

আখাউড়ায় মৃত্যুর সাড়ে ১০ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

20160218_141412ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ দুই থানা পুলিশের রশি টানাটানি শেষে মৃত্যুর সাড়ে ১০ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এর আগে লাশ উদ্ধার নিয়ে আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের মধ্যে রশি টানাটানি হয়। যে কারণে ঘন্টার পর ঘন্টা হাসপাতালেই পড়ে থাকে বৃদ্ধের লাশ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্র“য়ারী আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অসুস্থ অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধ। স্টেশন সুপারিনটেনডেন্ট (এস.এস) একটি চিঠির মাধ্যমে রেলওয়ে পুলিশকে দিয়ে ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য আখাউড়া হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ওই বৃদ্ধ মারা যান। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ আলম বিষয়টি প্রথমে রেলওয়ে থানা ও পরে আখাউড়া থানা পুলিশকে অবহিত করেন। কিন্তু উভয় পক্ষই লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে রাতে সোয়া ১০টায় আখাউড়া রেলওয়ে থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, হাসপাতাল এলাকা থানা পুলিশের আওতাধীন হওয়ায় আমরা লাশ নিতে চাইনি। কিন্তু থানা পুলিশ লাশটি না নেওয়ায় শেষ পর্যন্ত আমরাই প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা